আকরামুজজামান আরিফ (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন দৌলতপুর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনি ঘটনাস্থলে গেলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে শরিফ উদ্দিন জুয়েল পরিবারটির হাতে প্রাথমিক আর্থিক সহায়তা তুলে দেন।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সাময়িকভাবে কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে। তারা পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে যা যা প্রয়োজন হবে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক ১০টার পর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে রবিউল ইসলামের স্ত্রী মেহের জানার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আহাম্মেদ, রাজিব কিবরিয়া, সমন ফরাজি, কবির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান রবিন, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, নাজমুল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

