দোহার (ঢাকা): দোহার–নবাবগঞ্জের তরুণ প্রজন্মের উদ্যোগে গড়ে ওঠা ‘বর্ণমালা বিদ্যালয়’ এর ৯ম সিজনের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ে ইটভাটায় কর্মরত প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভ করে থাকে। আব্দুল হান্নান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী- স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামাল মোড়ল, দোহার ব্লাড ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা তৌহিদ রাসেল, সমাজসেবক মো. রুবেল তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, এডভোকেট আমির হোসেন নীল, সমাজসেবক হাবিবুর রহমান ঠান্ডু, কলিন মাহমুদ, মিজানুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মাসুদুর রহমান আদনান, শহিদুল ইসলাম, সোহেল বেপারী, সাংবাদিক আসিফ সজলসহ আরো অনেক অতিথি।
এছাড়া বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষক প্যানেলের সদস্য মো. মুন্না, মেহিরিমাসহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের অন্যতম সদস্যদের মধ্যে ছিলেন মুয়াজ আহমেদ, নাজমুল হোসেন, কামরুল হাসান জনি, এম এইচ ইমরান, এন এইচ আব্দুল্লাহ, মো. ফয়সাল, রাতুল মোল্লা, অরিন মোড়ল, সাজ্জাদ শাকিল, বর্ষণ, রাব্বি হোসেন প্রমুখ।
বর্ণমালা বিদ্যালয়ের অন্যতম সদস্য আব্দুল হান্নান সোহাগ জানান, ২০১৭ সালে বিদ্যালয়টি যাত্রা শুরুর পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সফলতার সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে শিশুরা সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও পেয়ে থাকে।
তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন- বাংলাদেশের কোনো মানুষ যেন নিরক্ষর না থাকে। খুব শিগগিরই আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করতে চাই।

