সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিস উদ্বোধন

খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিস উদ্বোধন, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট বাস সার্ভিস। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সেবার উদ্বোধন করা হয়।

জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান এ বাসের উদ্বোধন করেন। তিনি বলেন, মহাপরিচালকের বিশেষ উদ্যোগে খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে প্রতি বৃহস্পতিবার ওয়েলফেয়ার বাস চলাচল করবে। আপাতত আনসার-ভিডিপি সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও হিল আনসার সদস্যদের জন্য এ সেবা উন্মুক্ত করা হয়েছে। তিনি মনে করেন- এ উদ্যোগ বাহিনীর সদস্যদের যাতায়াত সহজ করবে ও আর্থিকভাবে সহায়ক ভূমিকা রাখবে।

সাধারণ বাসে খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে ভাড়া ২৭০ টাকা করে। ওয়েলফেয়ার বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকায়। ২৪ আসনবিশিষ্ট এ আরামদায়ক বাসটিতে উন্নত সিটিং, নিরাপত্তা, ও নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করা হয়েছে বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- এটি শুধু একটি পরিবহন সেবা নয়; বরং আনসার-ভিডিপি সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। নিরাপদ, সময়নিষ্ঠ ও স্বল্প খরচের এ বাস সার্ভিস সদস্যদের জীবনে এক নতুন দিগন্তের সৃষ্টি করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *