সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি পৌরসভার রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

পাঁচবিবি-পৌরসভার-রাস্তা-ঢালাই-কাজের-উদ্বোধন-কালের-বার্তা

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার একটি রাস্তার (আরসিসি) ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাধানগর পূর্বপাড়ার রাস্তাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসক মো. সেলিম আহমেদ শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব ও নির্বাহী প্রকৌশলী মো. জোবাইর রহমান, সহকারী প্রকৌশলী মো. মারুফ আহসান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রাজীব ফয়সালসহ এলাকার সুধীজন।

পাঁচবিবি পৌরসভার সহকারী প্রকৌশলী মারুফ আহসান বলেন, রাধানগর পূর্বপাড়ার ৫০০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে মেসার্স লিটন ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান করছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *