সর্বশেষ :
20 Oct 2026, Tue

ডিবি’র অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিবি’র অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কালের বার্তা

ঢাকা: ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

রোববার (১৬ নভেম্বর) রাত ২৩:৩০ ঘটিকায় (রাত সাড়ে এগারোটায়) সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকার রেডিও কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর মো. শাহাদাৎ (৩৮) কে গ্রেপ্তার করে। তিনি আশুলিয়া থানার কাঠগড়া গ্রামের শহিদ মোল্লা ও রোকেয়া বেগমের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা (জিআর মামলা) রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *