সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ পণ্য জব্দ, গ্রেফতার ১

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ পণ্য জব্দ, গ্রেফতার ১, কালের বার্তা

শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ পণ্য পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল ও ফোর্সসহ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার টিকরিয়া গ্রামের মো. আব্দুল কাইয়ুমকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ১০ হাজার টাকা। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ৯০,০০০ শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল, ১২০ কৌটা ময়েশ্চারাইজিং ক্রিম, ভারতীয় ৫ বস্তা জিরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মো. আব্দুল কাইয়ুম এবং তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। গ্রেফতারকৃত ব্যক্তি এসব পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *