সর্বশেষ :
19 Oct 2026, Mon

দুর্বৃত্তের অতর্কিত হামলায় একজন গুরুতর আহত, মোটরসাইকেল আটক

দুর্বৃত্তের অতর্কিত হামলায় ব্যক্তি গুরুতর আহত, মোটরসাইকেল আটক, কালের বার্তা

পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় কালিয়া সাধু নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটায় হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বুড়িতলা সেতুর (ব্রিজ) ওপর এ ঘটনা ঘটে। আহত কালিয়া সাধু ২নং হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের মৃত অনন্ত সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কালিয়া সাধু মধ্যরামচন্দ্রপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির থেকে পূজা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বুড়িতলা সেতুর ওপর মোটরসাইকেলসহ অবস্থান করা তিনজন দুর্বৃত্ত তাঁকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে। জীবন বাঁচাতে তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতির আশঙ্কায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশনায় এসআই সামিউল ইসলাম পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ আটককৃত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *