কেরানীগঞ্জ: ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম এর নির্দেশে এবং ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার চৌকস টিমের সফল অভিযানে ৮০০ (আটশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি টিম রোববার (০৯ নভেম্বর) বিকালে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকা থেকে মো. কামাল হোসেন (৩৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল হোসেন মৃত লালু মিয়ার পুত্র এবং সাভার মডেল থানাধীন পোরাবাড়ি বেদেপল্লীর বাসিন্দা। তার কাছ থেকে ৮০০ (আটশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং–১০, তারিখঃ ০৯/১১/২০২৫ খ্রিঃ, ধারা–২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি (দক্ষিণ), ঢাকা জেলা জানিয়েছে যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

