সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত

তালায় 'কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা' অনুষ্ঠিত, কালের বার্তা

শফিকুল ইসলাম (সাতক্ষীরা): শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর ভবিষ্যতের পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় চার শতাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো- এই স্লোগানকে সামনে রেখেই আমাদের এই আয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের এই আয়োজনের মাধ্যমে সকল শিক্ষার্থীকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে চাই।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *