সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে র‍্যালিটি খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে ২৯৮ নং আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ, অনিমেষ চাকমা রিঙ্কু, আবদুর রউফ রাজা, এবং জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ।

এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সকলকে কাজ করার আহ্বান জানান। একই সাথে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে জয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বানও জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা। বিভিন্ন উপজেলা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *