সর্বশেষ :
20 Oct 2026, Tue

জমি বিরোধ মামলায় আদালতের নির্দেশে ১১০ শতক জমি বাদীপক্ষের হাতে হস্তান্তর

জমি বিরোধ মামলায় আদালতের নির্দেশে ১১০ শতক জমি বাদীপক্ষের হাতে হস্তান্তর, কালের বার্তা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে চলা জমি বিরোধ মামলার আদালতের রায়ের ভিত্তিতে বাদীপক্ষের হাতে ১১০ শতক জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী মৌজায় মৃত রইচ উদ্দিনের ছেলে সেলিম রেজা গংরা মৃত আলিম উদ্দিনের ছেলে আয়নাল গংদের বৈধ দলিলকে উপেক্ষা করে ১১০ শতক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছিলেন। এ ঘটনায় বাদী আয়নাল গংরা স্থানীয় গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ জনাব মো. মামুনুর রশিদ বৈধ দলিলের প্রমাণ পাওয়ায় রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, বাদী আয়নাল গংদের বৈধ দলিল অনুযায়ী প্রাপ্য ১১০ শতক জমি তাদের ফেরত প্রদান করা হবে।

রায়ের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্থানীয়ভাবে ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আদালতে বাদীপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজুরুল কবীর শাহীন এবং বিবাদীপক্ষে ছিলেন আনিছুর রহমান সরকার।

রায়ে উল্লিখিত জমির সংক্ষিপ্ত বিবরণ:

গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী মৌজায় (জে.এল. নং-১২১, জে.এল. নং ৬৭৩, জে.এল. নং ১৩৮) বিভিন্ন দাগ ও খতিয়ানের মোট তিনটি জোতের জমির মধ্যে ১.৩৮৩৫ সহস্র শতক (বা প্রায় ১৪০ শতক) বাদীপক্ষের স্বত্বীয় জমি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নিয়ে বিরোধ চলছিল।

রায় অনুযায়ী, বাদীপক্ষের পক্ষে ১-৬ নং বিবাদীর বিরুদ্ধে দো-তরফা সূত্রে এবং অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় বাটোয়ারার আংশিক প্রাথমিক ডিক্রি (Partly Decree) প্রদান করা হয়েছে।

রায়ে আরও বলা হয়- আরজির তফসিলভুক্ত জমির মধ্যে বাদীপক্ষ ৯৪.৬ শতক জমি বাবদ বাটোয়ারার প্রাথমিক ডিক্রি পেয়েছেন। ডিক্রি-কৃত জমি আগামী ৬০ দিনের মধ্যে আপোসে বিভাগ-বণ্টন করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে সংক্ষুব্ধ পক্ষ আদালতের মাধ্যমে কমিশনার নিয়োগ করে জমি বিভাগ ও বণ্টনের ব্যবস্থা নিতে পারবেন।

এছাড়া মামলার খরচ বাবদ নির্ধারিত অর্থ আদায়ের জন্য আদালত থেকে নির্দেশ প্রদান করা হয়েছে, যা অদ্য ২৫ জুলাই ২০২৩ তারিখে সিনিয়র সহকারী জজ মো. মামুনুর রশিদ-এর স্বাক্ষর ও আদালতের সিলযুক্ত মোতাবেক প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *