সর্বশেষ :
20 Oct 2026, Tue

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, তিন মাদক কারবারি গ্রেফতার, সিএনজি অটোরিকশা জব্দ

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, তিন মাদক কারবারি গ্রেফতার, কালের বার্তা

চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে যাত্রীবেশে পাচারকালে আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশের তত্ত্বাবধানে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছয়রাখালীর চিড়াপাহাড়স্থ মসজিদের সামনে সড়ক থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়ে নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এএসপি অভিজিৎ দাশের তত্ত্বাবধানে আমি নিজে এবং থানার এসআই মো. আরকুানুল ইসলাম, ফরিদ হোসাইন, মহিউদ্দিন ও সুজন বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দুইভাগে বিভক্ত হয়ে বুধবার ভোররাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিই। এরই মধ্যে একটি সিএনজি অটোরিকশা যোগে ইয়াবার চালানটি নিয়ে পাচারকারীরা চকরিয়ায় ঢুকে পড়ে।

সকাল সাড়ে আটটার দিকে পাচারকারীদের বহন করা সিএনজি অটোরিকশাটি মহাসড়কের চকরিয়া উপজেলার ছয়রাখালীর চিড়াপাহাড় এলাকার মসজিদের সামনে পৌঁছালে আমরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করি।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। একই দিন বিকালে তাঁদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *