সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল, কালের বার্তা

নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুল রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল এর মনোনয়ন পরিবর্তনের দাবিতে লালপুর-গোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুল রহমান পটলের ছেলে ও মনোনয়নবঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ইয়াসির আরশাদ রাজনের সমর্থক জিল্লুর রহমানকে মারপিট এবং মনোনয়ন পরিবর্তনের দাবিতে লালপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজনের সমর্থকরা।

এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর রেল গেট এসে শেষ হয়। সেখানেই তারা লালপুর-গোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বক্তারা বলেন, যে নেত্রী ক্ষমতা পাওয়ার আগেই কর্মীদের রক্তাক্ত করে, এমন নেত্রীকে লালপুর-বাগাতিপাড়ার মানুষ চায় না। আমরা চাই সেই নেতাকে, যিনি বিপদে-আপদে কর্মীদের পাশে থাকবে। তাই অবিলম্বে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন পরিবর্তন করে ডা. ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দেওয়ার জন্য তারা তারেক রহমানের কাছে দাবি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *