সর্বশেষ :
20 Oct 2026, Tue

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১, কালের বার্তা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমান-এর নেতৃত্বে একটি চৌকস দল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে দিনাজপুর সদরের নশিপুর এলাকা থেকে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।

ঘটনা সূত্রে জানা যায় যে, দিনাজপুর সদর উপজেলার নশিপুর খোসালপুর ঢাকাইয়া পাড়া এলাকার মৃত সোহরাব আলীর পুত্র মো. পশির উদ্দিন (৫৮) এবং পশির উদ্দিনের ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল (২৪)-এর শয়নঘর তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মো. পশির উদ্দিনকে আটক করা হয়। পশির উদ্দিনের ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল পলাতক রয়েছে। উদ্ধারকৃত ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা দেখানো হয়েছে।

আটককৃত পশির উদ্দিন (৫৮) এবং তার ছেলে পলাতক মহসিন আলী ওরফে মেহেরুল (২৪) -সহ ২ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ১০ (ক) ও ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এই অভিযান সম্পর্কে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *