ইকবাল হাসান, (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-২ আসনের লোহাগড়া বাজার ও রাধানগর বাজারে গণসংযোগ করলেন অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনভর গণসংযোগকালে তিনি বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই। মিলেমিশে দেশের উন্নয়ন চাই।
জানা যায়, নড়াইল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সহ-সভাপতি ও নড়াইল-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলাম লোহাগড়া বাজার ও ইতনা ইউনিয়নের রাধানগর বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিকট লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
তাজুল ইসলাম লিফলেট বিতরণকালে বলেন, মিলেমিশে কাজ করতে হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। তারপরেও আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি একই। যার যার ধর্ম সে পালন করছে। নড়াইল-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। নড়াইল উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব।

