সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের সদস্য এক নারী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের সদস্য এক নারী গ্রেপ্তার, কালের বার্তা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের সদস্য রিক্তা বেগম (৩০) নামে এক নারী গ্রেপ্তার হয়েছে। তাঁর নাম উল্লেখসহ আরও তিন/চারজনের নামে থানায় একটি চুরি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, রিক্তা বেগম ইজিবাইক চোর চক্রের একজন সদস্য। তারা কয়েকজনে মিলে বিভিন্ন সময়ে যাত্রী সেজে ইজিবাইকে উঠে, পরে সুকৌশলে ইজিবাইক চুরি করে চম্পট হয়।

রোববার (২ নভেম্বর) রাতে ইজিবাইকসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত রিক্তা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত রিক্তা বেগম গুমানীগঞ্জ ইউনিয়নের পাড়গয়ড়া মাদনতাইড় গ্রামের রজ্জব আলীর মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *