সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে র‍্যাব-১০ এর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দোহারে র‍্যাব-১০ এর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কালের বার্তা

ঢাকা: মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষিপ্রসাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলহাজ মোল্লা (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গেফতার করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এই অভিযানে ২৬৩ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রোববার (০২ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলহাজ মোল্লা (৫৪) তিনি দোহার থানার লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে। র‍্যাব জানায়, অভিযানকালে আলহাজ মোল্লার কাছ থেকে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৮,৯০০/- (আটাত্তর হাজার নয় শত) টাকা। এ তথ্য নিশ্চিত করেb র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ঢাকা জেলার দোহার ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আলহাজ মোল্লাকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *