সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাঁচবিবিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয়পুরহাট: বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবোজ্জ্বল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে একটি বর্নাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথার সভাস্থলে এসে সমবেত হয়। যুবদল নেতা মো. আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা মো. গোলজার হোসেন।

যুবদল নেতা নয়ন হোসেন প্রধানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রাজ খান, সাব্বির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *