সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা, কালের বার্তা

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): ২৮ অক্টোবর ‘লগি-বৈঠা’-এর পৈশাচিকতা ও পল্টন হত্যার প্রতিবাদে বা তান্ডব দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক ও ভাগলপুর-লক্ষ্মীপুর মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আগরপুর বাসস্ট্যান্ডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলিয়ারচর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিন, সহ-সেক্রেটারী মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি সাকিল আহমেদ কাজল, রামদী ইউনিয়ন শাখার সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সভাপতি মো. কামরুল ইসলাম সজীব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কর্মপরিষদ সদস্য মো. হানিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *