দোহার (ঢাকা): দোহারের মৈনটঘাট সংলগ্ন যমুনা পুরাতন বাসস্ট্যান্ডের উত্তরে অবস্থিত জামিয়া মাদানিয়া দারুসসুন্নাহ বালিকা মাদরাসার উদ্যোগে আগামী ১লা নভেম্বর, ২০২৫ ইং, শনিবার, বাদ আসর ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরের আয়োজন করা হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়ের, সাহেবজাদা, পীর সাহেব চরমোনাই (রহ.)।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, খলিফা পীর সাহেব চরমোনাই (রহ.)।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন শাইখুল ফিকহ মুফতি বিলাল হুসাইন খান (দা. বা.), খলিফা, আল্লামা আহমদ শফি (রহ.)। এছাড়াও মাহফিলে আরো অন্যান্য ওলামায়ে কেরামগন তাশরিফ আনবেন।
উক্ত মাহফিলের আরজগুজার মুফতি আলমাছ হোসাইন দোহারী, জামিয়া মাদানিয়া দারুসসুন্নাহ বালিকা মাদরাসা।
ইসলামপ্রেমী তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে দ্বীনি এই মাহফিল থেকে ফায়দা হাসিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

