সর্বশেষ :
19 Oct 2026, Mon

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দোহারে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দোহারে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

দোহার (ঢাকা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো নির্মাণে ও মানবিক বাংলাদেশ গড়ার’ উদ্দেশ্যে ঢাকার দোহার উপজেলার ৬নং নারিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (মালিকান্দা) উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও শক্তিশালী করে জনগণের আস্থার প্রতীক হিসেবে তুলে ধরেন। বক্তারা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সবাইকে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করার আহ্বান জানান। জনগণের ভোটে দলকে ক্ষমতায় এনে দেশ ও জনগণের উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উপস্থিত সকলকে সতর্ক করে বলা হয়, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান নেই। সবাইকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সততার সাথে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানানো হয়।

হোসাইন তালুকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন দোহার থানা কৃষকদলের সভাপতি কাজী রুবেল, দোহার থানা মৎস্যজীবী দলের সভাপতি রমজান মোল্লা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মালিকান্দা এলাকার সর্বস্তরের জনগণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *