সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনস্বার্থে অভিযান অব্যাহত

দোহারে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনস্বার্থে অভিযান অব্যাহত

দোহার (ঢাকা): মৎস্য সম্পদ রক্ষায় ঢাকা জেলার দোহার উপজেলায় সোমবার (২৯ সেপ্টেম্বর) অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। এই অভিযানে দুটি কারখানা থেকে প্রায় ৩০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, দোহার এবং তাঁর কার্যালয়ের টিম। মৎস্য অধিদপ্তরকে এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ড।

স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, চায়না দুয়ারী জাল ব্যবহার করে বিভিন্ন জলাশয় থেকে বেআইনিভাবে ছোট মাছ এবং মাছের পোনা শিকার করা হয়, যা মৎস্য সম্পদের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধিতে মারাত্মকভাবে ক্ষতিকর। এই অবৈধ জালের ব্যবহার বন্ধ করে মৎস্য সম্পদ রক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য।

প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং জেলেদের স্বার্থে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। অবৈধ উপায়ে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *