সর্বশেষ :
19 Oct 2026, Mon

ঝনকি এলাকায় হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

ঝনকি এলাকায় হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ঝনকি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৬ জন এজাহারনামীয় এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রিছাত শিকদার নামে এক ব্যক্তি গতকাল, ২৮ সেপ্টেম্বর, দোহার থানায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন দক্ষিণ ঝনকি এলাকার, মান্নান মাঝির ছেলে মুকছেদ মাঝি (৫৫), মুকছেদ মাঝির ভাই মামুন মাঝি (৪৫), আতি খালাসী (৫২), সবুজ মাঝি (৪০), মো. মতিন (৩৫), মেহরাব মাঝি (২০)। এঁরা ছাড়াও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্বশত্রুতার কারণে গত শনিবার রাত ৯টার দিকে উত্তর শিমুলিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মুকছেদ মাঝির নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। হামলায় ইস্রাফিল শিকদার, সিমা আক্তার, সেলিম, ও শামিম নামে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

 

এ বিষয়ে মূল অভিযুক্ত মুকছেদ মাঝির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই মামুন মাঝি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি মারামারির সময় ছিলাম না, অথচ আমাকে অভিযুক্ত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, “রিফাদ গংরা মাদকব্যবসায়ী, তাই আমার ভাই তাদের বাধা দেওয়ায় তারা উল্টো আমাদের হামলা করেছে। মূলত এলাকাবাসীই রিফাদদের মারধর করেছে।

 

দোহার থানার ওসি হাসান আলী এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। আইন অনুযায়ী ঘটনার তদন্ত করা হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *