সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইসরায়েলের তেল আবিবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরায়েলের তেল আবিবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ডেস্ক: ফিলিস্তিনের গাজায় গত ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী এবার দখলদার রাষ্ট্রটির রাজধানী তেল আবিবের দিকে একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি দক্ষিণ ইসরায়েলের দিকে ড্রোন হামলাও চালিয়েছে গোষ্ঠীটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

হুথিরা দাবি করেছে, তারা তেল আবিবের দিকে ‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একইসঙ্গে দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের দিকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও বিপজ্জনক উত্তেজনা’র প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে বলে হুথিরা জানিয়েছে। তারা আরও বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

 

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের দিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা এবং এর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।

 

মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র তখন এসব হামলার বিষয় নিশ্চিত করে জানান, হুথিদের সাধারণ সদর দপ্তরের কমান্ড কেন্দ্র এবং তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে ডজনেরও বেশি যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহার করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায়ই হুথিরা এই সর্বশেষ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *