সর্বশেষ :
19 Oct 2026, Mon

পারিবারিক কলহের চরম পরিণতি- দোহারে স্ত্রীকে হত্যা করে ঘাতক স্বামীরও আত্মহত্যা

পারিবারিক কলহের চরম পরিণতি- দোহারে স্ত্রীকে হত্যা করে ঘাতক স্বামীরও আত্মহত্যা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার বিলাসপুর কুতুবপুর এলাকায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টার দিকে স্বামী মো. আইয়ুব আলী তার স্ত্রী জয়নবকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রী হত্যার কয়েক ঘণ্টা পর ঘাতক স্বামীও আত্মহত্যা করতে বিষ পান করেন।

প্রতিবেশীদের দেওয়া তথ্য মতে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটেছে। নিহত জয়নবের ছোট ভাই মো. সেলিম জানান, কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে তার বোন জামাতা আইয়ুব আলী নিজ বাড়িতেই জয়নবের পেটে ও হাতে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় জয়নবের স্বজনরা তাকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্ত্রীকে হত্যার পর স্বামী আইয়ুব আলী নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথেই তারও মৃত্যু হয়।

দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে নিশ্চিত করেন যে এটি পারিবারিক কলহের জেরে সৃষ্ট হত্যাকাণ্ড। স্ত্রীর নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই স্বামী আইয়ুব আলীরও মৃত্যু হয় বলে তিনি জানান।

পারিবারিক কলহের এই চরম পরিণতিতে দোহারের বিলাসপুর, কুতুবপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *