সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

দোহার (ঢাকা) : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আসন্ন নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পাড়া হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

এই কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. কামাল হোসেন মাষ্টার। কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দোহার থানা শাখার সেক্রেটারি আব্দুল মালেক।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ মিজানুর রহমান, হাজী আব্দুল মালেক, হাজী শাহজাহান, হাফেজ রুহুল আমিন দেওয়ান এবং মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি। সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ হোসেন, মুফতি বুরহানউদ্দিন এবং মুসলেমউদ্দিন মোল্লা। সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সেক্রেটারিগণও এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সদস্য মজিবুর রহমান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *