সর্বশেষ :
19 Oct 2026, Mon

দূর্গাপূজা উপলক্ষে দোহারে জামায়াত প্রার্থীর মতবিনিময়: অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান

দূর্গাপূজা উপলক্ষে দোহারে জামায়াত প্রার্থীর মতবিনিময়: অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান

দোহার (ঢাকা) : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। শুক্রবার উপজেলার চরজয়পাড়া-লটাখোলা সার্বজনীন হরিসভা মন্দিরের প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যারিস্টার নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে আপনাদের পাশে চাই।

ব্যারিস্টার নজরুল ইসলাম আরও বলেন, এতদিন একটি বিশেষ মহল ফায়দা হাসিলের জন্য আমাদের বিরুদ্ধে কথা বলত, যা এখন সবাই বুঝতে পারছে। তিনি বলেন, আমরা এমন একটি ভেদাভেদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের সমান অধিকার সংরক্ষিত হবে।

সভায় ঢাকা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর-এ-আলম ঝিলু এবং নবাবগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *