সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুলের নির্বাচনী প্রচারণা

দোহারে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুলের নির্বাচনী প্রচারণা

দোহার (ঢাকা): ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাজার পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

প্রচারণার শুরুতে ব্যারিস্টার নজরুল ইসলাম একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যান। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পথ। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়েই একজন শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে।

শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় সহকারী শিক্ষক শামীম হোসেন ব্যারিস্টার নজরুলের শিক্ষানুরাগী মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন, ব্যারিস্টার নজরুল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ। তার কথা শুনে মনে হয়েছে তিনি সত্যিই শিক্ষা ও উন্নয়নের পক্ষে কথা বলেন। আমরা তার জন্য শুভকামনা করি।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পর ব্যারিস্টার নজরুল নয়াবাড়ী বাজারে তিনি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন। পথচারী আবুল কাশেম তার সহজ-সরল আচরণের প্রশংসা করে বলেন, এত বড় একজন শিক্ষিত মানুষ হয়েও যেভাবে আমাদের সাথে সহজভাবে কথা বলছেন, এটা আমাদের ভালো লেগেছে। আমরা তার জন্য দোয়া করি।

দিনভর এই প্রচারণায় ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা-১ আসনের উন্নয়নে তার পরিকল্পনা এবং শিক্ষা খাতে তার ভাবনাগুলো সবার কাছে তুলে ধরেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *