সর্বশেষ :
19 Oct 2026, Mon

জয়পাড়া পরিবহনের নতুন বাসস্ট্যান্ডের উদ্বোধন কাটাখালিতে

জয়পাড়া পরিবহনের নতুন বাসস্ট্যান্ডের উদ্বোধন কাটাখালিতে

নিজস্ব প্রতিনিধি (দোহার) : বহুল প্রত্যাশিত জয়পাড়া পরিবহনের স্থানান্তরিত বাসস্ট্যান্ড আজ আনুষ্ঠানিকভাবে দোহার পৌরসভার কাটাখালিতে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছাপ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, একটি সুন্দর ও সুশৃঙ্খল দোহারের জন্য এই বাসস্ট্যান্ড স্থানান্তর অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তবে এ উদ্যোগের পেছনে রয়েছে বহু সংগ্রাম, ত্যাগ, দুঃখ-বেদনা ও আনন্দের গল্প।

জয়পাড়া পরিবহনের খোকন মাহমুদ, সিরাজ সাহেব, ডিএনকে পরিবহনের হাবিব সাহেবসহ সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে চাপ সৃষ্টিকারী হিসেবে ভূমিকা রাখা ছাত্র জনতাকেও বিশেষ ধন্যবাদ জানানো হয়।

আয়োজকরা বলেন, দোহারবাসীর স্বার্থে গৃহীত এ ত্যাগ ও ঐক্যবদ্ধ প্রয়াস আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *