সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মাদক বেচাকেনায় বাঁধা, যুবকের উপর হামলা

দোহারে মাদক বেচাকেনায় বাঁধা, যুবকের উপর হামলা

নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় রিপন নামে এক যুবকের উপর হামলা করেছে মাদক ব্যবসায়ী মোজাফফর চৌধুরী। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এর নারায়নপুরে এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী রিপন জানান, মোজাফফর দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা বেচাকেনা করে আসছে। এমনকি কম বয়সী ছেলেদের কাছেও মাদক বিক্রি করে আসছে। আর এ কারণেই মোজাফফরের সাথে দেখা হলে তাকে বোঝানোর চেষ্টা ও নিষেধ করলে সে আমার উপর হামলা চালায়। এ বিষয়ে আমি দোহার থানায় একটি লিখিত অভিযোগ জানাই।

নাম না প্রকাশে বেশ কয়েকজন স্থানীয় জানান, মোজাফফর দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। এমন অপরাধে কয়েকবার পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কিছুদিন আগেও মাদকসহ ধরে নিয়ে মামলা দেয় পুলিশ। জামিনে এসে আবারও এগুলাই করছে। এমন হলে আইনের শাসন হলো কোথায় যদি ভালোই না হলো। আমাদের গ্রামকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে দেখতে চাই।

মুঠোফনে মোজাফফর চৌধুরীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, রিপন আমার নামে মিথ্যা বলছে। আমাকে সে বলে আমি নাকি ছোটো বাচ্চাদের সাথে চলাফেরা করি। এবিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায় রিপন আগে আমার গায়ে হাত তোলে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *