সর্বশেষ :
19 Oct 2026, Mon

নিজস্ব প্রতিনিধি: ঢাকা জেলার দোহার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ বিক্ষোভ মিছিলে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানায়। মিছিলটি বুধবার (২৭ আগস্ট) রাত আটটায় উপজেলার জয়পাড়া বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেমা চত্তরে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দোহার ও নবাবগঞ্জ আলাদা আসনের দাবির বিরুদ্ধে এক মানববন্ধনে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ শ্লোগান দেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *