সর্বশেষ :
25 Oct 2026, Sun

পাঁচবিবিতে সাবেক ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট পেলেন হাকিম মন্ডল

পাঁচবিবিতে সাবেক ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট পেলেন হাকিম মন্ডল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির সাবেক ফুটবলারদের একমাত্র ক্রীড়া সংগঠন ‘সোনালী অতীত ফুটবল ক্লাবের’ পক্ষ থেকে পাঁচবিবির বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের অগ্রপথিক আলহাজ মো. আব্দুল হাকিম মন্ডলকে ক্রেস্ট ও ফুল দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পাঁচবিবি খাদ্যগুদাম-সংলগ্ন তাঁর অটো রাইস মিলের কার্যালয়ে গিয়ে সাবেক ফুটবলাররা তাঁকে এ সংবর্ধনা প্রদান করেন। মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত হাকিম মন্ডল পাঁচবিবি উপজেলা ক্রীড়া সংস্থার একসময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সংগঠনের সদস্যসচিব মো. মেহেদী হাসান অর্ণব বলেন, সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে গত ২৯ আগস্ট পাঁচবিবির কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। সাবেক এই ক্রীড়া সংগঠক তখন দেশের বাইরে অবস্থান করায় তাঁকে ক্রেস্ট প্রদান করা সম্ভব হয়নি। ক্লাবের উপদেষ্টা ও প্রবাসী মো. আলিম আল রাজী, মো. আনোয়ার হোসেন ও মো. জাহিদুর রহমান অশ্রুর অনুরোধে আজ তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো।

এ সময় সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি মো. হারুনুর রশিদ হারুন ও সদস্যসচিব মেহেদী হাসানের নেতৃত্বে পাঁচবিবির সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী ভরত প্রসাদ গোয়াল, বন্ধন এনজিওর পরিচালক মো. শফিকুল আলম বিপ্লব চৌধুরী, সাবেক ফুটবলার মো. শফিউল ইসলাম, শ্রী রবি উড়াও ও মো. জাহাঙ্গীর আলম রকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আগামী ডিসেম্বর মাসে পাঁচবিবি স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাব ও লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি সুন্দরভাবে আয়োজন ও পরিচালনার লক্ষ্যে সাবেক এই ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আগামী সোমবার পাঁচবিবির রঙ্গন গ্র্যান্ড হাউজের বলরুমে ওই কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনের সব সদস্য, সাবেক ফুটবলার ও ক্রীড়ামোদীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যসচিব মেহেদী হাসান অর্ণব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *