সর্বশেষ :
22 Oct 2026, Thu

রৌমারীতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যাত্রী ছাউনি নির্মাণ, উদ্বোধন করলেন ইউএনও

রৌমারীতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যাত্রী ছাউনি নির্মাণ, উদ্বোধন করলেন ইউএনও

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের উদ্যোগে ওকড়া কান্দা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে নির্মিত এ যাত্রী ছাউনির উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৌলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সদস্যসচিব ও প্রভাষক নাসির হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. সফিয়ার রহমান। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, মোজাফফর হোসেন, কফিলউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের জন্য অপেক্ষা করতে গিয়ে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে প্রচণ্ড রোদ ও বৃষ্টির দিনে শিক্ষার্থীদের ভোগান্তি ছিল বেশি। এ সমস্যা সমাধানে যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সহায়ক হবে।

যাত্রী ছাউনিটি নির্মাণের ফলে ওকড়া কান্দা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ যানবাহনের জন্য অপেক্ষা করার সময় রোদ-বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারবেন। এতে তাঁদের দৈনন্দিন যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, যাত্রী ছাউনিটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। পাশাপাশি ইউনিয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও জনসাধারণের প্রয়োজন বিবেচনায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *