শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের জিগ্নিকান্দি জামে মসজিদের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা সামাদের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও জলাবদ্ধতায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো।
জানা গেছে, নুর আলম খান হিরো উপজেলার কুটির চর খানপাড়া গ্রামের বাসিন্দা এবং আকবার খানের দ্বিতীয় ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন তিনি।
নিজ উদ্যোগে মাটি ফেলে সড়কটি সংস্কার করা হলে স্থানীয় মানুষের চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা। সংস্কারের জন্য একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নুর আলম খান হিরো নিজ অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে নুর আলম খান হিরো বলেন, এলাকার মানুষের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

