সর্বশেষ :
22 Oct 2026, Thu

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, বাড়ছে ড্রোন আতঙ্ক

সৌদির দাম্মাম বিমানবন্দ ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৩; বাড়ছে ড্রোন আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় বিমানবন্দরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী ধরনের হামলা চালানো হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দেশটির পূর্বাঞ্চলের শাইবাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করলে এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত ও দুজন আহত হন। এতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরলেও তেলক্ষেত্রের কার্যক্রম ব্যাহত হয়নি।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বুধবার দেশটির দিকে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ ও মদিনা অঞ্চলের দিকে পাঠানো ড্রোনও ছিল।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল।

সূত্র: আনাদোলু এজেন্সি

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *