সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, ৩০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, ৩০ হাজার টাকা জরিমানা

মো. মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণকে প্রতারিত করার অপরাধে একটি কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম (৩৬), পিতা: মৃত ইসলাম হোসেন। তিনি নলডাঙ্গা এলাকার বাসিন্দা।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৪ ধারায় তাঁকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে নলডাঙ্গা থানা-পুলিশ।

জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *