সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

বাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): স্বাবলম্বী পরিবার গঠন এবং পরিবারের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মণ্ডল জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আন্দুল মান্নান সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনির হোসেন সরকার, উপজেলা যুবদলের সদস্য ও সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান রতন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নাজিম উদ্দিন এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহের গুরুত্ব, সংগৃহীত তথ্যের সঠিকতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং নির্ধারিত নিয়মনীতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এর মাধ্যমে কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *