সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস

খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের অন্যতম প্রধান শক্তি। তাদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারলে আমাদের কন্যাশিশুরা শিক্ষা-দীক্ষা ও দক্ষতায় বিশ্বজয় করবে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক সুষ্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ঞোহ্লা মংসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *