সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা

পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস এবং প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলীসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকরা।

সভায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *