আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): সারাদেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আইএফআইসি ব্যাংকের শ্রীমঙ্গল শাখার আয়োজনে ব্যাংকটির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত শাখা ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শাখা ভবনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন শাখা ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ জিহান ফেরদৌস। এ ছাড়া শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে উপস্থিত ছিলেন।
পরে ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন।
ব্যাংক সূত্রে জানা যায়, সারাদেশে ব্যাংকটির ১৮৯টি শাখা রয়েছে। এ ছাড়া ১ হাজার ২২৪টি উপশাখা ও ৯৩টি এটিএম বুথ রয়েছে। ১৯৭৬ সালের ৮ অক্টোবর আইএফআইসি ব্যাংক যাত্রা শুরু করে।

