ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
সভায় জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, পাহাড়ের প্রত্যন্ত মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে।

