সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় সরকারি জায়গা দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব

নলডাঙ্গায় সরকারি জায়গা দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সরকারি জায়গা দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় ২৬ বছরের পুরোনো গোরস্থানের রাস্তা ও মরদেহ রাখার ঘর দখলের অভিযোগ উঠেছে বুলবুল ও মৌসুমি খাতুন দম্পতির বিরুদ্ধে।

মাধনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী সরদার, জোয়ানপুর কেন্দ্রীয় গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম, আশরাফ শাহসহ স্থানীয়রা জানান, বুলবুল দম্পতি দীর্ঘদিন ধরে গোরস্থানের রাস্তাসহ বিভিন্ন জায়গা দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা গোরস্থান ও সরকারি জায়গায় গাছ লাগিয়ে জায়গা দখল করছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, গাছের ডালপালার কারণে গোরস্থানে মরদেহ নিয়ে যেতে অনেকের সমস্যার সম্মুখীন হতে হয়। সম্প্রতি স্থানীয়রা গাছের ডালপালা পরিষ্কার করার উদ্যোগ নিলে বুলবুল দম্পতি এতে বাধা দেন বলে অভিযোগ করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, দীর্ঘদিন ধরে গোরস্থানের মরদেহ রাখার ঘর, প্রাচীরের জায়গা ও রাস্তা দখলের মতো ঘটনা ঘটেছে পশ্চিম মাধনগর জোয়ানপুর কেন্দ্রীয় গোরস্থান এলাকায়।

গোরস্থানে যাতায়াতের রাস্তায় আমগাছের ডালপালার কারণে মরদেহ বহনে সমস্যা সৃষ্টি হলে এলাকাবাসী বুলবুলকে সঙ্গে নিয়ে তা পরিষ্কারের উদ্যোগ নেন। এরপর গোরস্থানের রাস্তা পরিষ্কার করাকে কেন্দ্র করে বুলবুল ও মৌসুমি খাতুন দম্পতি এলাকাবাসীকে বিভিন্নভাবে চাপের মুখে রাখছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

অন্যদিকে, বুলবুল দম্পতির অভিযোগ, গত শুক্রবার দুপুরে পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় তাঁদের বাবার বাড়ির সামনে সরকারি জায়গায় তাঁদের লাগানো চারটি ফলদ আমগাছের বড় বড় ডালপালা কেটে ফেলা হয়েছে। স্থানীয় আশরাফ শাহ, তাঁর ছেলে শাকিল শাহসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁদের বা সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই গাছগুলোর ডালপালা কেটে ফেলেছেন বলে অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। মাধনগর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *