সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি সীমান্তে কষ্টিপাথর উদ্ধার করেছে বিজিবি

পাঁচবিবি সীমান্তে কষ্টিপাথর উদ্ধার করেছে বিজিবি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পাথরটির সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

২০ বিজিবি, জয়পুরহাট ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়া সীমান্তের ২৮২/২৫-এস পিলার থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুইডোবা এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের খণ্ডটি লুকিয়ে রাখা হয়েছিল।

গত ২২ সেপ্টেম্বর রাতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের খণ্ডটি উদ্ধার করে।

বিজিবি জানায়, ২৩ সেপ্টেম্বর উদ্ধার করা কষ্টিপাথরটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছী, নওগাঁয় পাঠানো হয়। পরীক্ষা শেষে সার্টিফিকেট গ্রহণ করে পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *