নাটোর প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক ওমর আলীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

