সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম চারমাথা বাজার এলাকায় সবার জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী নন্দীগ্রাম বাজারস্থ মেসার্স রিদওয়ানা ট্রেডার্স প্রাঙ্গণে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

রংপুরের দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক শিবিরে আসা এলাকার শত শত রোগীর চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে বিনামূল্যে পরামর্শ, দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রায়হান কবির নিজ উদ্যোগে এ চক্ষু শিবিরের আয়োজন করেন।

চক্ষু শিবিরের উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আইনুল হক মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শাহ জামাল, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজক মো. রায়হান কবির জানান, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যাতে সহজেই চক্ষুসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *