মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আওতাধীন কুলিয়ারচর উপজেলা শাখার ৬৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাহফুজুর রহমান ও সদস্যসচিব জুবায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. মাহমুদুল হক শামীমকে আহ্বায়ক, প্রিন্স আসিফ ইকবালকে সদস্যসচিব এবং মো. রাব্বি হাসানকে মুখ্য সংগঠক করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মাহমুদুল হক শামীম বলেন, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সংগঠনের সবাইকে নিয়ে সততার সঙ্গে কাজ করব। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, এ জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাকে কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক করায় কেন্দ্রীয় কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সদস্যসচিব প্রিন্স আসিফ ইকবাল বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি কুলিয়ারচর উপজেলা শাখার যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আমার জায়গা থেকে সর্বশক্তি দিয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে, যাদের ভালোবাসার প্রতিফলন হিসেবে আজ আমি এই পদে নির্বাচিত হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সবসময় সংগঠনের জন্য সফলভাবে, সততার সঙ্গে কাজ করার পাশাপাশি সকলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারি। যারা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রনি খন্দকার; যুগ্ম-আহ্বায়ক মাসুদ খালেক, ইমরান, মোকারম আহমেদ, সালমান আলম, ইব্রাহিম খলিল, মো. উবায়দুল্লাহ ও মোহাম্মদ সুমন।
সিনিয়র যুগ্ম-সদস্যসচিব আশাব উদ্দিন; যুগ্ম-সদস্যসচিব মোহাম্মদ আলী সিফাত, মোছা. আঁখি আক্তার, যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) মোছা. জেনিফা আক্তার, যুগ্ম-সদস্যসচিব সুজন বিশ্বাস, আরমান মিয়া ও আবদুল্লাহ।
সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক স্বপ্নীল আহমেদ; সংগঠক সানজিদ খান, মো. নেমান মিয়া, মো. সাকিব মিয়া, মো. আব্দুল্লাহ, মো. রাকিব মিয়া, নাফিজ উদ্দিন, আনিসুর রহমান, মো. উজ্জ্বল মিয়া, আব্দুল্লাহ, মো. সেলিম মিয়া, মো. মিজানুর রহমান, মো. রুবেল মিয়া, জুনায়েদ আহম্মেদ, হাবিবুর রহমান, মোকারম আহম্মেদ, মিন্টু মিয়া, সুমন মিয়া, তৌফিক মিয়া, মো. সাইফুল মিয়া, জুনায়েদ খান, সুমন মিয়া, মো. জুম্মন মিয়া, মো. আফির উদ্দিন, মো. সোহেল মিয়া, রোকন উদ্দিন, রাসেল মিয়া, জয় বমর্ন, নাইম মিয়া, সাব্বির মিয়া, রিজন মিয়া, সিয়াম মিয়া, আজিজুল হক, আহসান, হামিম, উবায়দুল্লাহ, রায়জিদ মিয়া, মেরাজ মিয়া, খায়রুল মিয়া, সামিউল মিয়া, নূর আলম, জিদ্দনী, সাকিব আল হাসান, রতন মিয়া, রাসেল মিয়া, টুটুল মিয়া, রবিন মিয়া ও বাবুল মিয়া।
জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক মো. আলীমুল হকের সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

