সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু

নাটোরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু

 জেলা প্রতিনিধি (নাটোর): নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মোছা. সোহাগী খাতুন (৯) ও মো. আবু বক্কর (৬)। তারা উপজেলার একই গ্রামের আতিকুল ইসলামের ছেলে ও মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে দুই ভাই-বোন খেলছিল। এ সময় হঠাৎ সবার অগোচরে তারা পাশের একটি পুকুরে নেমে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার চেষ্টা করলেও কোনো সাড়া না পাওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের বাবা আতিকুল ইসলাম বলেন, দুই সন্তানকে একসঙ্গে এভাবে হারিয়ে ফেলব, তা ভাবতেই পারছি না। সন্তান দুটিকে নিয়ে আমার স্বপ্নঘেরা সংসার ছিল। তাদের ছাড়া আমার ঘর শূন্য লাগছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *