সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা মিসবাহুল উলুম কওমি এতিমখানা মাদ্রাসা ও নূরানী একাডেমির হিফজ ও নূরানী বিভাগের নতুন তিনতলা ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ হযরত মাওলানা আব্দুল ওহহাব।

ভিত্তিস্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। তিনি মাদ্রাসার উন্নয়নকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. নাজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সদস্যসচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা গোলাম রব্বানী, নয়ন প্রধান, হযরত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হাসানুজ্জামান রাব্বি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাগজানা মিসবাহুল উলুম কওমি এতিমখানা মাদ্রাসা ও নূরানী একাডেমি কর্তৃপক্ষ এ দোয়া মাহফিলের আয়োজন করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *