বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সদস্যদের গোপন ব্যালটে ভোটে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজি দৈনিক ডেইলি পোস্ট-এর লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন এবং অর্থ সম্পাদক পদে ডেইলি সানের লামা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন ও মংছিংপ্রং মার্মা।
নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবে বলে জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন।
নির্বাচনে প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

