সর্বশেষ :
20 Oct 2026, Tue

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটি। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ, শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইলাপ্রু মারমা, জেলা মহিলা মারমা কমিটির সভানেত্রী চাইঞাং মারমা এবং সদর উপজেলা কমিটির সভাপতি মংথই মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *